করোনা ধ্বংস করবে নাকের স্প্রে, ল্যাব পরীক্ষায় সফল!

৩০ এপ্রিল, ২০২০ ০৯:৪০  
গোটা বিশ্ব যখন করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত, তখন এর চিকিৎসায় নতুন ওষুধ তৈরি করলেন স্কটল্যান্ডের গবেষকরা। এন্টিভাইরাল বা ভাইরাস রোধক ওষুধটি তৈরি করা হয়েছে নাকের স্প্রে হিসেবে। যেটি এখন করোনার ওষুধ হিসেবে আশা জাগাচ্ছে। গবেষকরা বলছেন, এ স্প্রে করোনাভাইরাসকে ফুসফুসের কোষে প্রবেশের আগেই আটকে দেবে। ইতিমধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় এটি প্রমাণিত হয়েছে। ওষুধটির গবেষণায় থাকা বিজ্ঞানীরা বলছেন, ‘নিউমিফিল’ নামক ওষুধটি তৈরি করা হয়েছিলো ফ্লুর চিকিৎসায়। এখন এটি কভিড-১৯ এর ক্ষেত্রেও সাফল্য দেখাচ্ছে।